প্রধান সূচি

ইন্দুরকানীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা

ইন্দুরকানীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, উপ-সহকারি মেডিকেল অফিসার ডা. রবিন্দ্রনাথ হালদার, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রুমি আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার পূরবী রানী দাস, সমবায় কর্মকর্তা মো. রাশেদ আলম, জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা শিমুল বড়ালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সভায় বক্তারা প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করা এবং প্রসব পরবর্তী পদ্ধতি গ্রহনের বিষয়ে আলোচনা করেন। আগামী ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial