প্রধান সূচি

চিতলমারীতে ডিজিটাল উপায়ে সরকারি ভাতা প্রদানের উদ্যোগ

বাগেরহাটের চিতলমারীতে ডিজিটাল উপায়ে সরকারী ভাতা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবা ভাতাপ্রাপ্ত উপকারভোগী, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। দেশের ১১টি জেলার ৮৮টি উপজেলার ৭৯৮টি ইউনিয়ন/পৌরসভার সরকারী ভাতাপ্রাপ্ত উপকরাভোগী ও জনপ্রতিনিধিদের সচেতনীকরণের অংশ হিসেবে চিতলমারীতে এই সভা হয়। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতা করে এটুআই কর্মসূচির সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম (এসএসএনপি)।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সভায় ১৮০ জন। হিজলা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আজমির কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু মুছা।

চিতলমারী উপজেলা সমাজসেবা অফিস সূত্র জানায়, পর্যায়ক্রমে উপজেলার সাতটি ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হবে। চিতলমারী উপজেলায় ২০১৮-২০১৯ অর্থবছরে ভাতাপ্রাপ্ত উপকারভোগীর সংখ্যা প্রতিবন্ধি এক হাজার ২৫৩ জন, বিধবা দুই ১২৪ এবং বয়স্ক পাঁচ হাজার ১৮২ জন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ডিজিটাল ব্যাংকিং পদ্ধতি চালু হবার পর থেকে উপকারভোগীদের হয়রানী কমবে।  খুব সহজে তাদের সুবিধাজনক স্থান থেকে ভাতার টাকা উত্তোলন করতে পারবেন। তাদের সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial