শরণখোলায় সূর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ বিষয়ক কর্মশালা
বাগেরহাটের শরণখোলায় সূর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ (ওয়াডি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার অগ্রদূত ফাউন্ডেশনের হলরুমে দাতা সংস্থা হিলোজ’র সহযোগিতায় এবং ভয়েজ অব সাউথ বাংলাদেশ (ভিওএসবি) ও সেন্টার ফর ডিসিবিলিটি ইন ঢেভেলপমেন্ট (সিডিডি) এর বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।
কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার অস্ট্রিয়ান নাগরিক গ্রেগর রিচ। প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ভয়েজ অব সাউথ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. সহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন, বিআরডিবির চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক মিজানুর রাকিব, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মীর সরোয়ার হেসেন, সাধারণ সম্পাদক আইউব আলী, সিডিডির কো-অর্ডিনেটর মো. মইনুল ইসলাম, এনজিও প্রতিনিধি শেখ আবু হোসেন প্রমূখ।
