প্রধান সূচি

Monday, November 19th, 2018

 

শরণখোলায় খেলার মাঠ দখল করে ঠিকাদারী সামগ্রী !

বাগেরহাটের শরণখোলার প্রাণ কেন্দ্রে আবস্থিত রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি এক প্রকার ঠিকাদার ও কতিপয় ব্যবসায়ীদের দখলে চলে গেছে। মাঠের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে পাথরের খোয়া, ব্লক ও পানির ট্যাংকসহ বিভিন্ন মালামাল রাখা হয়েছে। ফলে এক বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করতে পারছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের মাঠ দখল করার বিধান না থাকলেও স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী ঠিকাদার গ্রুপ তার তোয়াক্কা করছেন না । স্থানীয়  খেলোয়াড় মো. ওহিদুজ্জামান ডালিম,  আ. কাদের, মো. আরিফ হোসেন, মো. তহা অভিযোগ করে বলেন, সারা মাঠে পাথরের খোয়া এবং ব্লকবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ধানকাটা নিয়ে বিবদমান দুই পক্ষে সংঘর্ষ আহত-১৭ : আটক-৩

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিরোধীয় জমির পাকা ধান কাটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষে নারী ও বৃদ্ধসহ ১৭ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে  মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে পুলিশ। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের মোজাম্মেল হাওলাদারের সাথে একই গ্রামের আবদুল কুদ্দুসের সাথে প্রায় তিন একর কৃষি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সোমবার সকালে ওই বিরোধীয় জমিতে প্রতিপক্ষ আবদুল কুদ্দুস ও তার দলবল মিলে জোরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ধর্ষণের অভিযোগে মামলা ॥ ধর্ষক গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীর পিতা বাদী হয়ে তিন যুবককে আসামি করে রবিবার রাতে এ মামলা দায়ের করেছেন। নাজিরপুরের মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক খান মো. মিজানুর রহমান ওই রাতেই ধর্ষক শান্ত ইসলাম ওরফে হাসিবুল (৩০)কে গ্রেফতার করেছেন। ধর্ষক শান্ত উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বাহাম শেখের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশোরী গত শনিবার সন্ধ্যায় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ডাকাতিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল শুনতে আসে। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে ধর্ষক শান্ত তারবিস্তারিত পড়ুন


এরশাদকে নিয়ে ধুম্রজাল !

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। নির্বাচনী ডামাঢোল বাজতে না বাজতেই হঠাৎ করে তিনি আড়ালে হয়ে পড়েছেন। শোনা যাচ্ছে তিনি অজ্ঞাত স্থানে ‘বিশ্রাম নিচ্ছেন’। তবে হঠাৎ করে তার এ আড়ালে যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে এ ধুম্রজালের সৃষ্টি হযেছে। গত শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়া পেয়ে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে ফেরেননি তিনি। এরশাদ হঠাৎ আড়ালে যাওয়ায় রাজনৈতিক গুঞ্জন সৃষ্টি হয়েছে। জাপা নেতারা প্রকাশ্যে বলছেন, ৮৮ বছর বয়সী এরশাদ অসুস্থ নন। তবে দলীয় সূত্র নিশ্চিত করেছে অবস্থা গুরুতর না হলেও বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেনবিস্তারিত পড়ুন


শরণখোলায় সূর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ বিষয়ক কর্মশালা

বাগেরহাটের শরণখোলায় সূর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ (ওয়াডি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার অগ্রদূত ফাউন্ডেশনের হলরুমে দাতা সংস্থা হিলোজ’র সহযোগিতায় এবং ভয়েজ অব সাউথ বাংলাদেশ (ভিওএসবি) ও সেন্টার ফর ডিসিবিলিটি ইন ঢেভেলপমেন্ট (সিডিডি) এর বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার অস্ট্রিয়ান নাগরিক গ্রেগর রিচ। প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ভয়েজ অব সাউথ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. সহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, বিআরডিবির চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ইউপি চেয়ারম্যান মইনুল ইসলামবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial