প্রধান সূচি

মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার দিনগত গভীর রাতে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। উপজেলার তেতুলতলা গ্রাম্য বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাদল শীল জানান, শনিবার দিনগত রাত ১১ টার দিকে টিকিকটা ইউনিয়নের তেতুলতলা গ্রাম্য বাজারের ইউনুচ খায়ের খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশ^বর্তী ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি খাবার হোটেল, ঔষধের দোকান, একটি মুদি মনোহরী, একটি চায়ের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ইউনিট লিডার বেল্লাল হোসেন ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার জানান, একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial