প্রধান সূচি

ভান্ডায়িায় কাজী বজলুর রহমানের দাফন সম্পন্ন

পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সকালে উত্তর পৈকখালী সমিতির হাট শহীদ কাজী দেলোয়ার ঈদগা মাঠে দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শাহাদাৎ বরণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ কাজী দেলোয়ার হোসেনের বড় ভাই, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রবীণ নেতা, বিশিষ্ট সমাজ সেবক কাজী বজলুর রহমানের জানাজা শেষে তার লাশ ছোট ভাই শহীদ কাজী দেলোয়ারের কবরের পাশে দাফন কর হয়েছে।

জানাজা নামাজে ইমামতি করেন ভান্ডারিয়া বন্দর তাফসির কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান। জানাজা নামাজে মরহুমের মেঝ ভাই কাজী ফজলুর রহমান, সেজ ভাই কাজী হাবিবুর রহমান, ছোট ভাই কাজী আব্দুল লতীব, মরহুমের জামাতা লেফটেনেন্ট কর্নেল মো. ফারুক হোসেন, জাতীয়পার্টি জেপির উপজেলা আহাবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেপির উপজেলা সিনিয়ন যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহাবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওয়ার্কস পার্টির কেন্দ্রীয় নেতা খান মো. রুস্তুম আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক  ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, জেপি নেতা হারুন অর রশিদ মোল্লা, বিএনপি নেতা মো. ফকর উদ্দিন জালাল মিয়া, আওয়ামী লীগ নেতা, মো. নজরুল বিশ্বাস, মো. মিল্টন হাওলাদার, এডভোকেট হালিম শরিফ, মো. শাহীন হাওলাদার, মো. হাদিসুর রহমান, শওকত ইকবাল লিটু তালুকদার, সমবায় লীগের হালিম হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. সগির হোসেন পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহীদ মন্নান উজ্জল হাওলাদার, শহিদুল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও পার্শবর্তী উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ শরিক হন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির মহিলা পািির্টর উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসু, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial