মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমে ব্যর্থ হয়ে রফিজুল ইসলাম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী শনিবার কীটনাশক ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। নিহত রফিজুল উপজেলার উত্তর সোনাখালী গ্রামের কৃষক রুহুল আমীনের ছেলে ও স্থানীয় সোনাখালী মুন্সী আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি বিজ্ঞান বিভাগে লেখাপড়া করতো।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছাত্র রফিজুলের সাথে সহপাঠি এক শিক্ষার্থীর সাথে হৃদয় ঘটিত সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে উভয়ের মধ্যে সম্প্রতি ভুল বোঝাবুঝি হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে রফিজুল মানসিক বিষন্নতায় ভোগে। শনিবার ভোর রাতে পরিবারের সকলে অগোচরে ঘরে রক্ষিত চালের পোকা দমনের ট্যাবলে খেয়ে রফিজুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের স্বজনা প্রথমে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক তসলিম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
