Saturday, November 17th, 2018
মঠবাড়িয়ায় মহাজোট থেকে সংসদ সদস্য হতে চান তিন ডাক্তার
পিরোজপুরের সবচেয়ে বড় উপজেলা মঠবাড়িয়া। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলা। যেটির সংসদীয় আসন হল পিরোজপুর-৩। এ আসনে ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৫শত ৮৬ জন। এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়নের আশায় তিন ডাক্তার মাঠে। এরা হলেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজী। এর আগে তিনি ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে একবার ও ২০০১ সালে বিএনপি থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। সাবেক সাংসদ ও জেলাবিস্তারিত পড়ুন
একাদশ জাতীয় সংসদ নির্বাচন
বাগেরহাটের বড় দুই দলে কোন্দল
বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে জেলার ৪টি আসনে দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দল থেকে ৬০ জন মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৩০ জন, বিএনপির ২২ জন, জাতীয় পার্টির ২ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৪ জন এবং জামায়াতে ইসলামীর ২ জন (স্বতন্ত্র হিসেবে) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বর্ষীয়ান ও প্রবীণ বেশ কয়েকজন নেতা। এছাড়াও দেশবরেন্য অনেক তরুণ আলোচিত নেতাও প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরমবিস্তারিত পড়ুন
ঘূর্নিঝড় সিডরে নিখোঁজের ১১ বছর পর
শরণখোলায় মৃত শহিদুল ফিরলেন, তবে জীবিত !
প্রলংয়করী ঘূর্নিঝড় সিডরে নিখোঁজ হওয়ার ১১ বছর পর বাড়ি ফিরেছেন উপজেলার শরণখোলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জেলে ফুল মিয়া মোল্লার ছেলে শহীদুল মোল্লা (৪০)। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২০০৭ সালের ১৫ নভেম্বর সাগরের ছাপড়াখালী চর এলাকায় সিডরের কবলে পড়ে জেলে শহীদুল ও তার পিতা ফুল মিয়াসহ আরও ৩ জেলে ট্রলারসহ নিখোঁজ হয়ে যান। শনিবার বিকেলে আমড়াগাছিয়া বাজারে স্থানীয় লোক জন তাকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যায়। শহীদুলের বড় বোন মঞ্জু বেগম বলেন, সিড়রের বছর তার ভগ্নিপতি পান্না ফরাজীর ট্রলারে করে ছোট ভাই শহীদুলসহ আরো ৩ জন জেলে সাগরে মাছ ধরতে যান।বিস্তারিত পড়ুন
কাউখালীতে অগ্নিকান্ড
পিরোজপুরের কাউখালী বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর চরে শনিবার দুপুর তিন টার দিকে আগুনে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে এবং অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়টি আংশিক পুড়ে গেছে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের নগদ টাকাসহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই চরের বাসিন্দা পিয়ারু বেগমের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমে ব্যর্থ হয়ে রফিজুল ইসলাম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী শনিবার কীটনাশক ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। নিহত রফিজুল উপজেলার উত্তর সোনাখালী গ্রামের কৃষক রুহুল আমীনের ছেলে ও স্থানীয় সোনাখালী মুন্সী আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি বিজ্ঞান বিভাগে লেখাপড়া করতো। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছাত্র রফিজুলের সাথে সহপাঠি এক শিক্ষার্থীর সাথে হৃদয় ঘটিত সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে উভয়ের মধ্যে সম্প্রতি ভুল বোঝাবুঝি হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে রফিজুল মানসিক বিষন্নতায় ভোগে। শনিবার ভোর রাতে পরিবারের সকলে অগোচরে ঘরে রক্ষিত চালের পোকা দমনের ট্যাবলেবিস্তারিত পড়ুন
ভান্ডায়িায় কাজী বজলুর রহমানের দাফন সম্পন্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সকালে উত্তর পৈকখালী সমিতির হাট শহীদ কাজী দেলোয়ার ঈদগা মাঠে দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শাহাদাৎ বরণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ কাজী দেলোয়ার হোসেনের বড় ভাই, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রবীণ নেতা, বিশিষ্ট সমাজ সেবক কাজী বজলুর রহমানের জানাজা শেষে তার লাশ ছোট ভাই শহীদ কাজী দেলোয়ারের কবরের পাশে দাফন কর হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন ভান্ডারিয়া বন্দর তাফসির কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান। জানাজা নামাজে মরহুমের মেঝ ভাই কাজী ফজলুর রহমান, সেজ ভাই কাজী হাবিবুর রহমান, ছোট ভাই কাজী আব্দুলবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ধান কাটলেন কৃষি সচিব
ইন্দুরকানীতে ধান কাটলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। শুক্রবার বিকেলে উপজেলার বালিপাড়ার মৃধা বাড়ি এলাকায় উচ্চ ফলনশীল ব্রি-ধান-৭৬ ও ৭৭ কাটা হয়। এ এলাকায় ৬ জন কৃষক ৪ হেক্টর জমিতে এ ধান চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। তাই এই ধান চাষে সকলকে উদ্বুদ্ধ করার জন্য কৃষি সচিব নিজেই মাঠে নেমে আসেন। ধান কাটার পর মাড়াই শেষে ব্রি-ধান-৭৬ হেক্টর প্রতি ৫ মেট্রিক টন এবং ব্রি-ধান-৭৭ হেক্টর প্রতি ৪.৫ মেট্রিক টন ফলন হয়। পরে কৃষকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদীন ভূইযার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ইউপি চেয়ারম্যানের উপর হামলা
স্বরূপকাঠী উপজেলার আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর সিকদার ও তার ভাই শংকর সিকদারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান শেখর সিকদারের সাথে পূর্ব বিরোধের জের ধরে জহির এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য পংকজ সরকার ও মো. জহিরসহ ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। চেয়ারম্যান শেখর সিকদার বাদী হয়ে শুক্রবার রাতে স্বরূপকাঠী (নেছারাবাদ) থানায় এ মামলা দায়ের করেছেন। থানার অফিসার ইন চার্জ (ওসি) কে,এম তারিকুল ইসলাম জানান, স্থানীয় একটি রাস্তার কাজ করতে গিয়ে তাদের সাথে চেয়ারম্যানের হাতাহাতিরবিস্তারিত পড়ুন
