প্রধান সূচি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন … শেখ সারহান নাসের তন্ময়

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়। গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাট খানজাহান আলী (দরগাহ) মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে এ আহবান জানান তিনি।

তন্ময় বলেন, দেশে যত উন্নয়ন হয়েছে তা শেখ হাসিনার আমলে হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে জননেত্রী যাকেই বাগেরহাট-২ আসনে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, কোন অবস্থাতেই দূর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেয়া হবে না।

বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দীনের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজ মোল্লা দোলন ও ফারুক তালুকদারের সঞ্চালনায় যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদ চেয়্যারম্যান শেখ কামরুজ্জামান টুকু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক।

বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা তাতী লীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল বাকি, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফারুক তালুকদার, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর জয়েসি আসরাফি জেমস, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial