Tuesday, November 13th, 2018
নারকেলের ছোবড়ার তৈরী পণ্য রফতানী করে কোটি টাকা আয়
নারকেলের ছোবড়া একসময় আবর্জনা হিসাবে এখানে সেখানে ফেলে দেওয়া হতো, পড়ে থেকে পচে নষ্ট হতো, কেউ আবার জ্বালানি হিসেবে ব্যবহার করতো। সেই আবর্জনা থেকে প্রক্রিয়াজাত করে তার থেকে তৈরী করা নানা পণ্য রফতানি করে আয় করছে কোটি টাকা। এই নারকেলের ছোবড়া এখন আর ফেলনা আবর্জনা নয়, এই কাঁচা মাল দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে এবং অর্থ উপর্জনে অগ্রণী ভুমিকা রেখেছে। নারকেলের ছোবড়ার তৈরী পন্য আমাদের কাছে বেশী একটা পছন্দ না হলেও চীন, দক্ষিণ কোরিয়া, কানাডসহ পাশ্চত্যে বেশ সমাদৃত হয়েছে। প্রকৃয়াজাত করে পণ্য উৎপান করে স্বাবলম্বি হচ্ছে শতশত বেকার যুবকরা, হয়েছে কর্মসংস্থান।বিস্তারিত পড়ুন
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন … শেখ সারহান নাসের তন্ময়
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়। গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাট খানজাহান আলী (দরগাহ) মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে এ আহবান জানান তিনি। তন্ময় বলেন, দেশে যত উন্নয়ন হয়েছে তা শেখ হাসিনার আমলে হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে জননেত্রী যাকেই বাগেরহাট-২ আসনে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, কোন অবস্থাতেই দূর্নীতিবাজদের ক্ষমতায় আসতেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে মাধ্যমিক শিক্ষক সমিতির আনন্দ মিছিল
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কাঙ্খিত বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদান করার ঘোষণায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে চিতলমারী উপজেলা শিক্ষক সমিতি। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. শাহজান সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. এ. সোয়েলের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের আনন্দ মিছিল
বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্ট বছরে ৫ শতাংশ ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শহরে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে পড়ে কাঞ্চন হাওলাদার (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে সাগরের ১নং ফেয়ার বয়া এলাকায়। কাঞ্চন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের অহেজ হাওলাদারের ছেলে। ট্রলারের মাঝি তোফাজ্জেল হোসেন সন্ধ্যায় মুঠোফোনে জানান, শনিবার উপজেলার ঝিলবুনিয়া গ্রামের এমাদুল আকনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারে করে তারা ইলিশ মাছ ধরতে সাগরে যান। মঙ্গলবার সকাল ১০টায় সাগরে জাল ফেলার সময় জালে সাথে পেঁচিয়ে কাঞ্চন সাগরে পড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করা হলেও পরক্ষনে তার মৃত্যু ঘটে। পরে লাশ নিয়ে বাড়িরবিস্তারিত পড়ুন
