প্রধান সূচি

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে পড়ে কাঞ্চন হাওলাদার (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে সাগরের ১নং ফেয়ার বয়া এলাকায়। কাঞ্চন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের অহেজ হাওলাদারের ছেলে।

ট্রলারের মাঝি তোফাজ্জেল হোসেন সন্ধ্যায় মুঠোফোনে জানান, শনিবার উপজেলার ঝিলবুনিয়া গ্রামের এমাদুল আকনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারে করে তারা ইলিশ মাছ ধরতে সাগরে যান। মঙ্গলবার সকাল ১০টায় সাগরে জাল ফেলার সময় জালে সাথে পেঁচিয়ে কাঞ্চন সাগরে পড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করা হলেও পরক্ষনে তার মৃত্যু ঘটে। পরে লাশ নিয়ে বাড়ির পথে রওয়ানা হন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial