প্রধান সূচি

চিতলমারীতে মাধ্যমিক শিক্ষক সমিতির আনন্দ মিছিল

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কাঙ্খিত বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদান করার ঘোষণায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে চিতলমারী উপজেলা শিক্ষক সমিতি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. শাহজান সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. এ. সোয়েলের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার, জি. এম. আ. ছালাম, মো. হায়দার আলী, সব্যসাচী সরকার, প্রভানন্দ বালা প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ দেশের সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণেরও দাবী জানান।

সভা শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial