ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষে রবিবার সকালে ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. খলিলুর রহমান খলিল, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপি উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপির যুগ্ম আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধূরী, যুগ্ন আহবায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, মেজবা উদ্দীন আরিফ জোমাদ্দার, জাতীয় যুব সংহতির সদস্য সচিব মো. মনির সরদার, যুগ্ম আহবায়ক মো. বাহাদুর সরদার, ছাত্র সমাজের সাবেক সভাপতি মোস্তফা সিকদার, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকনসহ জাতীয় পার্টি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
