প্রধান সূচি

ইন্দুরকানীতে প্রবীণ বন্ধুদের মিলন মেলা

ইন্দুরকানীতে এক ব্যতিক্রমী উদ্যোগে ৫ শতাধিক প্রবীণ বন্ধুদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার এফ. করিম আলিম মাদ্রাসা মাঠে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং অন্ষ্ঠুানের আয়োজক প্রাক্তন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু এ মিলনমেলার আয়োজন করেন।

১০১ বছরের প্রবীন আ. গনি মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় বক্তব্য রাখেন, বালিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামসুর রহমান খান, অবসরপ্রাপ্ত সৈনিক ডা. আ. মান্নান হাওলাদার, মাষ্টার হারুন-অর-রশিদ, সুরেশ চন্দ্র বিশ^াস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক ও সাংবাদিক এম. আহসানুল ছগির। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শিক্ষক এস. এম লোকমান হোসেন, আবুল কালাম ফকির, সাংবাদিক মনিরুজ্জামান খান। উপজেলার ৩টি ইউনিয়নের সবচেয়ে বয়স্ক ৬ জনকে এ অনুষ্ঠানে অতিথি করা হয়েছে। তারা হলেন পত্তাশী ইউনিয়নের দেলোয়ার হোসেন, এচমাইল দফাদার, বালিপাড়া ইউনিয়নের এসমাইল শেখ, শামসুর রহমান, পাড়েরহাট ইউনিয়নের আ. গনি মোল্লা ও আলহাজ¦ আ. বারেক।

অনুষ্ঠানে প্রবীণদের ফুল দিয়ে বরণ করা হয়। আগত প্রবীণরা সবাই সবার সাথে মতবিনিময় করেন। পরে দোয়া অনুষ্ঠান ও মধ্যাহৃ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial