ভান্ডারিয়ায় বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল সমাবেশ
ভান্ডারিয়া উপজেলা বুধবার বিকেলে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর’র উন্নয়নের প্রতিক বাইসাইকেল মার্কার সমর্থনে উপজেলা ছাত্রসমাজের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর ছাত্র সমাজের উপজেলা কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলে ভান্ডারিয়া উপজেলা, পৌর শহর ছাড়াও বিভিন্ন ইউনিয়নের ছাত্রসমাজের নেতা-কর্মীদের সাথে বাজারের ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক সাধারণ জনতা অংশ নেন।
মিছিল শেষে ছাত্র সমাজের উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, ছাত্রসমাজের উপজেলা যুগ্ন আহবায়ক আফজাল সরদার, তারিকুজ্জামান মামুন ফরাজী, মো. সোহাগ সিকদার, বেল্লাল মুন্সি, কবির মৃধা, ওমর ফারুক মনির, মো. মনির জোমাদ্দার, পৌর ছাত্র সমাজের নেতা লাভলু সরদার, মো. রায়হান আকন, মো. আল আমীন হাওলাদার, মো. জিয়াদুল ইসলাম, মো. নেয়ামুল সিকদার, ইউপি সদস্য মো. দুলাল হাওলাদার, মঞ্জু হাওলাদার, মো. রুবেল হাওলাদার, মো. তারেক হাওলাদার, মো. সবুজ শরিফ প্রমূখ।
