প্রধান সূচি

বাড়িঘর হুমকির মুখে

বলেশ্বর খালের ভাঙ্গনে বিলীন হচ্ছে সড়ক

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পানির তোড়ে বলেশ্বর খালের ভাঙ্গনে বিলীন হচ্ছে সড়ক খালের ভাঙ্গনে বিলীন হচ্ছে সড়ক। এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকে ভাঙ্গন শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে। উপজেলার বলেশ্বর খালের দুই পাশে পানির স্রোতে  চাড়াখালী গ্রাম, গাবগাছিয়া গ্রাম ও মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের খালের পাশ্ববর্তী সড়ক ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে এবং বাড়িঘর হুমকির মুখে পড়েছে। তবে চাড়াখালী গ্রামের কিছু অংশে সড়কের ভাঙ্গন রোধে এলজিইডি বিভাগ ব্যবস্থা গ্রহণ করলেও গাবগাছিয়া ও চন্ডিপুর গ্রামের খালের তীরবর্তী সড়ক একেবারে বিলীনের পথে।
সরেজমিনে উপজেলার গাবগাছিয়া গ্রাম ও পাশ্ববর্তী চন্ডিপুর গ্রামে গিয়ে দেখা গেছে, বলেশ্বর খালের তীরের সড়ক পানির স্রোতে বিলীন হয়ে যাচ্ছে। বসতঘরও এখন ভাঙ্গনের মুখে। এই সড়ক দিয়ে মোটরসাইকেল, ভ্যান, রিক্সা চলাচল করতো। কিন্তু সড়কটি ভেঙ্গে যাওয়ায় কোন যানবাহন চলাচল করতে পারছে না। তেমনি জনসাধারণের চলাচলেও সমস্যা হচ্ছে। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে অচিরেই সড়কসহ বাড়িঘর বিলীন হয়ে যাবে।
চন্ডিপুর গ্রামের বাসিন্দা মো. মধু হাওলাদার জানান, সড়কটি দীর্ঘদিন ধরে এভাবে ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু রক্ষার জন্য কোন পদক্ষেপ নেয়া হয়নি। সড়কের ভাঙ্গন রোধ করা না হলে আমাদের বাড়িঘরও বিলীন হয়ে যাবে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম শিল্পী জানান, দীর্ঘদিন ধরে বলেশ্বর খালের ভাঙ্গনে সড়কটি বিলীন হয়ে যাচ্ছে। সড়কটি রক্ষার জন্য দ্রুত পাইলিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা দরকার।
উপজেলা এলজিইডির উপ-প্রকৌশলী রবিন্দ্রনাথ হালদার জানান, ভাঙ্গন রোধে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে পাইলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে বরাদ্ধ সাপেক্ষে পাইলিংয়ের ব্যবস্থা করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial