প্রধান সূচি

জেল হত্যা দিবসে পিরোজপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের আলাদা আলাদা কর্মসূচি পালন

পিরোজপুরে শনিবার জেলা আওয়ামী লীগের দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে জেল হত্যা দিবসের কর্মসূচি পালন করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল সমর্থিত গ্রুপ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে শনিবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি, জেলা আওয়ামী লীগের যুগান সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, এডভোকেট কানাই লাল বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক, স্বরূপকাঠী পৌরসভার মেয়র জি এম গোলাম কবীর, পিরোজপুর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, যুবলীগ নেতা জাহিদ হোসেন পিরু, জেলা ছাত্রলীগের সাদারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক প্রমুখ।
অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক সমর্থিত গ্রুপ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এদিন সকালে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক সেখ ফিরোজ আহম্মেদ, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial