প্রধান সূচি

স্বরূপকাঠিতে বিপুল পরিমান জাল কাগজপত্র, সীল ও ষ্ট্যাম্পসহ কথিত মুহুরী গ্রেফতার

স্বরূপকাঠিতে ভূমি অফিস সংক্রান্ত বিভিন্ন প্রকার জালজালিয়াতির অভিযোগে দিলীপ কুমার দে নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওসার হোসেন। গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় স্বরূপকাঠি পৌর ভবনের পশ্চিম পাশে অবস্থিত ওই কথিত মুহুরির নিজ সৃজন অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ভাড়া করা অফিস থেকে নথি, ষ্ট্যাম্প ও সীলসহ ভূমি সংক্রান্ত আরো বিভিন্ন প্রকারের কাগজ জব্দ করা হয়।

জব্দ করা কাগজের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নামে খরিদ করা ১০ টাকা মূল্য মানের ৫০টি ষ্ট্যাম্প, ভুতপূর্ব ইউএনও/ সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল কালাম তালুকদারের নামের সীল (রাবার ষ্ট্যাম্প), এছাড়াও বিপুল পরিমান সাদা ও স্বাক্ষর বিহীন খতিয়ান, নামজারি/ জমাখারিজের আবেদন, বিভিন্ন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার প্রতিবেদন, সহকারী কমিশনার (ভূমি)’র আদেশপত্র, বিভিন্ন লেখকের নামের দলিল, পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করা হয়েছে। পরে তাকে আটক করে ভূমি অফিসে নিয়ে আসলে প্রাথমিকভাবে একাজে তার সহযোগী হিসেবে স্বরূপকাঠি গ্রামের মৌলভী গিয়াস উদ্দীনের ছেলে কথিত মুহুরি মোঃ ইদ্রিস আলী তালুকদার ও ষ্ট্যাম্প ভেন্ডার শম্ভু দত্তের নাম বলেছেন। পরে দিলীপ-কে স্বরূপকাঠি থানা পুলিশের হাতে তুলে দিলে ঘটনার দু‘রাত অতিবাহিত হওয়ার পর তার নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ভূমি অফিসের নাজির সাথী হাওলাদার বাদী হয়ে ওই তিনজনকে আসামী করে মামলাটি দায়ের করেন। পরে শুক্রবার সকালে গ্রেফতারকৃত দিলীপ-কে কোর্ট পাঠানো হয়েছে এবং মামলার অন্য দুই আসামী পলাতক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial