Friday, November 2nd, 2018
ইন্দুরকানীতে ২ ডাকাত সদস্য ৩ দিনের রিমান্ডে
ইন্দুরকানীতে সৌদী প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনায় দুই ডাকাত সদস্যর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ইন্দুরকানী থানার দায়েরকৃত মামলায় পুলিশ ডাকাত সদস্য জাহাঙ্গীর ও দেলোয়ারের বিরুদ্ধে পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে তাদেও প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর ডাকাত সদস্য মোঃ আবুল হোসেন রানা আদালতে স্বীকারোক্তীমুলক জবানবন্দী দেয়ায় তাকে কারাগরে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার ওসি (তদন্ত ) এম, এম মাহবুবুর রহমান ডাকাত সদস্যদের বৃহস্পতিবার বিকালে থানায় রিমান্ডে আনেন। জানা যায়, গত বুধবার রাতে উপজেলার পত্তাশীতে প্রবাসী বাবুল হাওলাদারের বাড়ীতে গ্রিলবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে বিপুল পরিমান জাল কাগজপত্র, সীল ও ষ্ট্যাম্পসহ কথিত মুহুরী গ্রেফতার
স্বরূপকাঠিতে ভূমি অফিস সংক্রান্ত বিভিন্ন প্রকার জালজালিয়াতির অভিযোগে দিলীপ কুমার দে নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওসার হোসেন। গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় স্বরূপকাঠি পৌর ভবনের পশ্চিম পাশে অবস্থিত ওই কথিত মুহুরির নিজ সৃজন অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ভাড়া করা অফিস থেকে নথি, ষ্ট্যাম্প ও সীলসহ ভূমি সংক্রান্ত আরো বিভিন্ন প্রকারের কাগজ জব্দ করা হয়। জব্দ করা কাগজের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নামে খরিদ করা ১০ টাকা মূল্য মানের ৫০টি ষ্ট্যাম্প, ভুতপূর্ব ইউএনও/ সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুলবিস্তারিত পড়ুন
চিতলমারীতে নির্বাচনী জন সভায় শেখ হেলাল
দেশকে উন্নত ও সমৃদ্ধিশালী করতে আবারও নৌকায় ভোট দিন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। দেশের এই সমৃদ্ধি ও উন্নয়েন ধারা অব্যাহত রাখতে একাদশ তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে তথা দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চিতলমারী উপজেলা আওয়মী লীগের উদ্যোগে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ এখনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মালেকের পক্ষে মিছিল সমাবেশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকর পক্ষে আজ শুক্রবার বিকেলে শহরে মিছিল ও সমাবেশ করছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন। বিকেল ৫ টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ক্লাব রোডেরে জেপি মার্কেট মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি মাসুদবিস্তারিত পড়ুন
