পিরোজপুরে সাংবাদিকদের সাথে ‘শারী’ এর মতবিনিময় সভা
পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বেসরকারী সংস্থা ‘শারী’। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুরে “সংখ্যালঘুদের অবস্থা ও অবস্থান” বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জার্মান ভিত্তিক সংস্থা মিজোরিয়ার দক্ষিন এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিষ্টিনা কোগেল, বেসরকারী সংস্থা শারী’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাস।
পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার প্রতিনিধি মাহামুদ হোসেন, দৈনিক সংবাদ প্রতিনিধি এ কে আজাদ, দৈনিক পিরোজপুর কথা’র সম্পাদক জহিরুল হক টিটু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, ডেইলী ষ্টার প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
