Thursday, November 1st, 2018
পিরোজপুরে সাংবাদিকদের সাথে ‘শারী’ এর মতবিনিময় সভা
পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বেসরকারী সংস্থা ‘শারী’। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুরে “সংখ্যালঘুদের অবস্থা ও অবস্থান” বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জার্মান ভিত্তিক সংস্থা মিজোরিয়ার দক্ষিন এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিষ্টিনা কোগেল, বেসরকারী সংস্থা শারী’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাস। পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার প্রতিনিধি মাহামুদ হোসেন, দৈনিক সংবাদ প্রতিনিধি এ কে আজাদ, দৈনিক পিরোজপুর কথা’র সম্পাদক জহিরুল হক টিটু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, ডেইলী ষ্টার প্রতিনিধি হাবিবুর রহমানবিস্তারিত পড়ুন
পিরোজপুরবাসীর স্বপ্নের বেকুটিয়া সেতুর নির্মাণ কাজের উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার পিরোজপুরবাসীর স্বপ্নের বেকুটিয়া সেতুর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসময় পিরোজপুরের আরও তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অন্য যে প্রকল্পগুলো উদ্বোধন করেন সেগুলো হলো পিরোজপুর জেলা কারাগার, ভান্ডারিয়া উপজেলা শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ এবং পিরোজপুর সদর উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কাজ। উদ্বোধন অনুষ্ঠান শেষে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পিরোজপুরবিস্তারিত পড়ুন
