মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে পিরোজপুরে স্মারকলিপি পেশ
সরকারী চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে পিরোজপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। মঙ্গলবার সকালে সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক জেলা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু জেলা প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলেদেন।
এ সময় মুক্তিযোদ্ধা রাজ্জাক মাস্টার, ফজলুল হক সেন্টু, মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের রেজাউল করীম মন্টুসহ মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল ছাড়াও জামাত-শিবির নেতা এবং যুদ্ধাপরাধীদের সন্তানের সরকারী চাকরিতে নিয়োগ না দেয়া, রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ণ, সরকারী চাকরির বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ, মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ণসহ ১১টি দাবি তুলে ধরা হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় উন্নয়ন মেলা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং »
