হৃদপিন্ডে ছিদ্র
মাত্র আড়াই লক্ষ টাকা হলেই বাচঁবে ৭ বছরের শিশু নাঈম
সাত বছরের শিশুর হৃদপিন্ডে ছিদ্র। তাই শিশুটির জীবন এখন সংকটাপন্ন। দিনমজুর বাবার একমাত্র সন্তান নাঈম চিকিৎসার অভাবে যন্ত্রনায় ছটফট করছেন।
বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন শিশুটিকে বাচাঁতে দ্রুত অপারেশন করা দরকার এবং এই অপারেশন করতে নুন্যতম হলেও আড়াই লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু দিন মজুর পিতার পক্ষে এই টাকা ব্যয় করা অসম্ভব। সন্তানের অসুস্থতা নিয়ে তার পরিবার এখন চরম হতাশায় দিন কাটাচ্ছেন।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার প্রত্যন্ত বালিপাড়া গ্রামের দিনমজুর মোঃ সোলায়মানের শিশু পুত্র নাঈম। দরিদ্র পিতা তার স্নেহের সন্তানের চিকিৎসা খরচ যোগাতে একেবারে অক্ষম। পুত্রকে বাচাঁতে এলাকার মানুষের সহায়তা নিয়ে সর্বশেষ চেষ্টা করে দেড় লক্ষ টাকা জোগাড় করেছেন তার পিতা। এখন শিশু নাঈমকে বাচাঁতে আরও এক লক্ষ টাকা প্রয়োজন। তাই তার পিতা সোলায়মান অসুস্থ পুত্রকে বাচাঁতে সমাজের দানশীল বিত্তবানদের সহায়তা কামনা করছেন।
পিতা সোলায়মানের কথা শুনে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ উপজেলা পরিষদের কর্মকর্তাদের নিয়ে শিশুটিকে বাচাঁতে সহায়তা করেছেন।
উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, হৃদপিন্ডে ছিদ্র হওয়া শিশুটিকে বাচাঁতে আপনারা এগিয়ে আসুন। সুচিকিৎসা পেলে শিশুটি আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠতে পারে ।
কেহ সহযোগীতা করতে চাইলে তার পিতার ০১৭৯৭১৮৯৮৭৯ নম্বরে যোগাযোগ করুন।
