পরিবহন ধর্মঘটে ইন্দুরকানীতে যাত্রীদের দুর্ভোগ
ইন্দুরকানীতে পরিবহন ধর্মঘটের কারণে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছে। রবিবার থেকে পরিবহন শ্রমিদের ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘটে ইন্দুরকানী থেকে লোকাল বাসসহ দুর পাল্লার কোন গাড়ী না ছাড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। ধর্মঘট থাকায় ঢাকা, চট্টগ্রাম ও ফেনীগামী যাত্রীরা তারা তাদের গন্তব্যে যেতে না পেরে বাস কাউন্টার থেকে অনেককে ফিরে যেতে দেখা গেছে।
এছাড়া স্থানীয় লোকাল বাস না ছাড়ায় জেলা শহর পিরোজপুরসহ খুলনা ও বরিশালগামী যাত্রীরা অনেক কষ্ট করে মোটরসাইকেল, ইজিবাইক, টমটম, ভ্যান গাড়ী, টেম্পু ও মাহিন্দ্রতে করে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে।
Please follow and like us:
« মঠবাড়িয়া থানায় ওসির যোগদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে ১ হাজার ৫শ’ মিটিার কারেন্ট জাল আটক »
