Sunday, October 28th, 2018
কাউখালীতে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
কাউখালীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, ভিশন ২০২১, এসডিজি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কাউখালী উপজেলা পরিষদ সভা কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং-এ জেলা তথ্য কর্মকর্তা মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাংবাদিক রিয়াদ মাহামুদ সিকদার, প্রেসক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের সার্বিক সাফল্য ও উন্নয়ন কর্মকা- বিষয়ে বেশি করে সংবাদ প্রচারের মাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতিবিস্তারিত পড়ুন
মা ইলিশ রক্ষা অভিযান
ইন্দুরকানীতে ১ হাজার ৫শ’ মিটিার কারেন্ট জাল আটক
ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষা অভিযানে ১ হাজার ৫শ’ মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ। শনিবার রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ শেখের নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ কচাঁ ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৫শ’ মিটার কারেন্ট জাল আটক। পরে আটককৃত জাল ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ শেখ জানান, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ হাজার মিটার চরগড়া জাল আটক করা হয়। বিভিন্ন সময় আটক করাবিস্তারিত পড়ুন
পরিবহন ধর্মঘটে ইন্দুরকানীতে যাত্রীদের দুর্ভোগ
ইন্দুরকানীতে পরিবহন ধর্মঘটের কারণে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছে। রবিবার থেকে পরিবহন শ্রমিদের ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘটে ইন্দুরকানী থেকে লোকাল বাসসহ দুর পাল্লার কোন গাড়ী না ছাড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। ধর্মঘট থাকায় ঢাকা, চট্টগ্রাম ও ফেনীগামী যাত্রীরা তারা তাদের গন্তব্যে যেতে না পেরে বাস কাউন্টার থেকে অনেককে ফিরে যেতে দেখা গেছে। এছাড়া স্থানীয় লোকাল বাস না ছাড়ায় জেলা শহর পিরোজপুরসহ খুলনা ও বরিশালগামী যাত্রীরা অনেক কষ্ট করে মোটরসাইকেল, ইজিবাইক, টমটম, ভ্যান গাড়ী, টেম্পু ও মাহিন্দ্রতে করে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে।
মঠবাড়িয়া থানায় ওসির যোগদান
মঠবাড়িয়া থানায় শওকত আনোয়ার ইসলাম অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। ওসি শওকাত কাঠালিয়া থানা থেকে বদলী হয়ে মঠবাড়িয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি বরিশালের হিজলা ও কাজীর হাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৮ দফা দাবিতে বাগেরহাটে গণপরিবহন ধর্মঘট শুরু
সড়ক পরিবহণ আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে বাগেরহাটে রবিবার সকাল থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটে গণপরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে ৪৮ ঘন্টার এই ধর্মঘট পালন করছে বাগেরহাটের পরিবহন মালিক ও শ্রমিকরা। ধর্মঘটের প্রথম দিন রবিবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। জেলার অভ্যন্তরীণ রুটেও কোন পরিবহন চলছে না। গণপরিবহন ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বাগেরহাট জেলার পরিবহন শ্রমিকরা নিজেরা গণপরিবহন চালানো বন্ধ করে দেয়ার পাশাপাশি চালকবিস্তারিত পড়ুন
সাগরে ইঞ্জিন বিকল হওয়া কয়লা বোঝাই জাহাজটি ৪দিন পর মোংলা বন্দরে নোঙ্গর
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৪দিন পর মোংলা বন্দরের বহিঃনোঙ্গর থেকে বন্দরের হারবাড়ীয়া এলাকায় ৭ নং বয়ায় ভিরছে একটি কয়লাবাহী বিদেশি জাহাজ। বিদেশী এ জাহাজটির গত ২৪ অক্টোবর বুধবার মোংলা বন্দরে প্রবেশ করার কথা থাকলেও ইঞ্জিন খারাপ হওয়ায় সাগরের বহিঃনোঙ্গর মোহনা থেকে আসতে পারেনী। বিদেশী বানিজ্যিক মারশিল পতাকাবাহী ‘এম ভি পারনোন’ নামের জাহাজটির বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান (শিপিং এজেন্ট) মেসার্স কসমস শিপিং লাইন্স’র স্থানীয় প্রতিনিধি সিরাজুল ইসলাম এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, বানিজ্যিক ভাবে কয়লা বোঝাই করে বিদেশ থেকে আসা এম ভি পারনোন জাহাজটি মালয়েশিয়ার একটি বন্দর থেকে ৫৫ হাজার মেট্রিকবিস্তারিত পড়ুন
