প্রধান সূচি

মা ইলিশ রক্ষা অভিযান

ইন্দুরকানীতে ১ হাজার ৫শ’ মিটিার কারেন্ট জাল আটক

ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষা অভিযানে ১ হাজার ৫শ’ মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ। শনিবার রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ শেখের নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ কচাঁ ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৫শ’ মিটার কারেন্ট জাল আটক। পরে আটককৃত জাল ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ শেখ জানান, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ হাজার মিটার চরগড়া জাল আটক করা হয়। বিভিন্ন সময় আটক করা এসমস্ত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial