প্রধান সূচি

এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাইকগাছা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় কেককাঁটা, ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা শাখার চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম কচি, পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজগর হোসেন সাব্বির, পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, বিশিষ্ট সমাজসেবক মনোহর সানা, প্রভাষক রেবা কুসুম, এস ডব্লিউ নিউজের সহকারী সম্পাদক নাসরিন সুলতানা রানী, ব্রততী রায় প্রতিবন্ধি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যাংকার প্রজিৎ রায়।

সাংবাদিক কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক হাফিজুর রহমান রিন্টু, আবুল হাশেম, মাসুম বিল্লাহ লাচ্চু, রিপন হোসেন, কবি হিরন্ময় রায়, মানবাধিকার ফোরাম পাইকগাছা-কয়রার সমন্বয়কারী নিজাম উদ্দীন, মানবাধিকার কর্মী জুলি শেখ, ইদ্রিসুর রহমান মন্টু, লিপিকা ঢালী, আলোকযাত্রা দলের সদস্য মিমি আক্তার, আরজু সুলতানা, লামিয়া সুলতানা প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial