বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার মো. শাহাদৎ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বিআরটিএ বাগেরহাট সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে মোটরযান চালক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে জনসচতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলের প্রতি আহবান জানান।
