প্রধান সূচি

বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

বাগেরহাটে চার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় সোমবার সকালে বাগেরহাট শহরের ধানসিড়ি হোটেলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বদ্ধপরিকর। এসডিজির একটি অন্যতম লক্ষ্য হলো সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। সেজন্য সরকার গ্রাম আদালত সক্রিয়করণের উদ্যোগ নিয়েছে যাতে গরীব ও অসহায় জনগনের বিরোধ অল্প সময়ে, অল্প খরচে স্থানীয়ভাবে দ্রুত ও সহজে নিষ্পত্তি হয়। আর এ জন্য গুরুত্ব সহকারে গ্রাম আদালত পরিচালনায় চেয়ারম্যানদের সহায়তা জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। পরে প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে গ্রাম আদালত বিষয়ে সেসন পরিচালনা করেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাক উদ্দীন, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায় এবং জেলা প্রশিক্ষণ পুলের সদস্যগণ। প্রশিক্ষণ কোর্সে ফরিদপুর, মাদারীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ২০ জন গ্রাম আদালত সহকারীবৃন্দ অংশ গ্রহণ করেন। আগামী ২৫ অক্টোবর চার দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial