প্রধান সূচি

পিরোজপুর শহরে শেখ এ্যানী রহমানের গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুরের সাবেক এমএনএ, গভর্নর ও এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এডভোকেট এনায়েত হোসেন খানের মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ এ্যানী রহমান পিরোজপুর শহরে ব্যাপক গণসংযোগ করেছেন।
গতকাল রবিবার সকালে তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং এসময় সড়কের দুইপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থানীয়দের মাঝে সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করেন।
এদিন তিনি পৌর শহরের বাজার রোড, কালিবাড়ি রোড, সদর রোড, ক্লাব রোড, রাজারহাটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় শহরের সদর রোডে এক সংক্ষিপ্ত পথসভায় শেখ এ্যানী রহমান বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়, এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি বলেন, পিরোজপুর-১ আসনে দল যাকেই মনোনয়ন দিয়ে নৌকা প্রতিক দিবে তাকেই ভোট জয়ী করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial