প্রধান সূচি

কাউখালীতে গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামে গাছ চাপা পড়ে মোস্তফা হাওলাদার (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা উপজেলার দাশেরকাঠী গ্রামের আব্দুল আলী হাওলাদারের ছেলে।
নিহতের বোন জানান, মোস্তফা বিভিন্ন এলাকায় গাছ কাটা শ্রমিকের কাজ করতো। ঘটনার সময় সে পাশর্^বর্তী গ্রামের একটি বাড়ির চাম্বল গাছ কাটছিল। গাছ কাটা শেষে গাছটি মোস্তফা ও অন্য এক শ্রমিক কাঁধে থেকে গাছ মাটিতে ফেলানোর সময় তার মুখের বাম সাইডে ও মাথায় আঘাত লাগে। সাথে সাথে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হোসাইন আহম্মেদ জানান, মস্তিষ্কে আঘাত ও রক্তক্ষরণ জনিত কারণে মোস্তফার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial