Saturday, October 20th, 2018
কাউখালীতে গাছ চাপায় শ্রমিকের মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামে গাছ চাপা পড়ে মোস্তফা হাওলাদার (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা উপজেলার দাশেরকাঠী গ্রামের আব্দুল আলী হাওলাদারের ছেলে। নিহতের বোন জানান, মোস্তফা বিভিন্ন এলাকায় গাছ কাটা শ্রমিকের কাজ করতো। ঘটনার সময় সে পাশর্^বর্তী গ্রামের একটি বাড়ির চাম্বল গাছ কাটছিল। গাছ কাটা শেষে গাছটি মোস্তফা ও অন্য এক শ্রমিক কাঁধে থেকে গাছ মাটিতে ফেলানোর সময় তার মুখের বাম সাইডে ও মাথায় আঘাত লাগে। সাথে সাথে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণাবিস্তারিত পড়ুন
