দূর্গোৎসব উপলক্ষে ফ্রি চিকিৎসা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার দৈহারী ঠাকুর হাওলা আমতলা গ্রামের এক হাজার রোগী পেয়েছে ফ্রি চিকিৎসা। সুবোধ চন্দ্র স্মৃতি পাঠাগারের আয়োজনে শুক্রবার সকালে স্থানীয় আমতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেন শহিদ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. অমর বিশ^াস (ঢাকা), গ্যাস্টো এন্ট্রেরোলজিষ্ট, এম ডি, এফপিজিসি এস এর ডা. দিপষ্কর নাগ (খুলনা), শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ডা. মলয় কৃষ্ণ বড়াল, ডা. সনজিত কুমার মন্ডল, ডা.তুষার বিন্দু হালদার, ডা. সাথী বৈরাগী, ডা. শোভন রায় চৌধুরীসহ আরো অনেকে।
শহিদ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. অমর বিশ^াস বলেন, এ গ্রামের বেসির ভাগ রোগীই পেশার, গেস্টিক ও ডায়াবেটিস রোগে আক্রান্ত। এ থেকে মুক্তি পেতে হলে পান-সুপারী ও ধুমপান থেকে বিরত থাকতে হবে।
আয়োজক ও সুবোধ চন্দ্র স্মৃতি পাঠাগারের সভাপতি সুদেব কুমার বেপারী বলেন, আমারা ফ্রি মেডিকেল ক্যাম্প দিনব্যাপী পরিচালনা করবো। এখানে চিকিৎসা নিতে বিভিন্ন গ্রামে থেকে প্রায় হাজার খানেক রোগী এসেছে এবং আগামীতে আরো সহযোগিতা পেলে এবারের থেকে আরো বড় করে আমাদের এ কর্মসূচি আয়োজন করবো।
