Friday, October 19th, 2018
ভান্ডারিয়ায় দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দূর্গা পূজা
ভান্ডারিয়ায় অশ্রুশিক্ত নয়নে অসুর দমনকারী দেবী দূর্গার বিসর্জনের মধ্য দিয়ে শুক্রবার শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের ৬দিন ব্যাপি বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। ৬ দিন ব্যাপি এই অনুষ্ঠানের বুধবার মহা অষ্টমী (বড়) পূজার দিনে সকাল ১০ টায় মন্ত্র পাঠের মাধ্যমে কয়েকশত নারী-পুরুষ, পুষ্প হাতে করো জোড়ো ভক্তরা মায়ের পায়ে অঞ্জলী প্রদান করা শেষে বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং ঐতিহ্যবাহী ভান্ডারিয়ার গর্বিত সন্তার নানীর আদরের “আনার” জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে এক বিশেষ প্রার্থণা করেন স্থানীয় ও দুরদুরান্তবিস্তারিত পড়ুন
দূর্গোৎসব উপলক্ষে ফ্রি চিকিৎসা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার দৈহারী ঠাকুর হাওলা আমতলা গ্রামের এক হাজার রোগী পেয়েছে ফ্রি চিকিৎসা। সুবোধ চন্দ্র স্মৃতি পাঠাগারের আয়োজনে শুক্রবার সকালে স্থানীয় আমতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেন শহিদ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. অমর বিশ^াস (ঢাকা), গ্যাস্টো এন্ট্রেরোলজিষ্ট, এম ডি, এফপিজিসি এস এর ডা. দিপষ্কর নাগ (খুলনা), শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ডা. মলয় কৃষ্ণ বড়াল, ডা. সনজিত কুমার মন্ডল, ডা.তুষার বিন্দু হালদার, ডা. সাথী বৈরাগী, ডা. শোভন রায় চৌধুরীসহ আরো অনেকে। শহিদ সোহরাওয়ারর্দী মেডিকেলবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে শাড়ি বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের উদ্যোগে শারদীয়া দূর্গাপুজা উপলক্ষে শাড়ি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা মিলনায়তে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে এ শাড়ি বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়াম্যান আশরাফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ, পুজা উৎযাপন পরিষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, দক্ষিন বন্দর পুজা কমিটির সভাপতি পঙ্কজ সাওজাল, সাংবাদিক রফিকুজ্জামান আবীর, মেহেদী হাসান, ইসরাত জাহান মমতাজ, সাধারণ সম্পাদক উত্তম কর্মকার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা উপস্থিত ছিলেন।
শরণখোলা সড়ক দুর্ঘটনায় মিলন চেয়ারম্যান আহত
বাগেরহাটের শরণখোলা উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বৃহস্পতিবার রাত ৯ টার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ ডা. মোজহাম্মেল হেসেনের পক্ষে উপজেলার ধানসাগর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ আর্থি অনুদান প্রদান শেষে বাড়ী ফেরার সময় পল্লী মঙ্গল এলাকার বান্দাঘাটায় মটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে তার মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে ওই রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন শংকা মুক্ত
ভান্ডারিয়া থেকে চুরি যাওয়া গরু শরণখোলা থেকে উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারিবুনিয়া (বোথলা) গ্রাম থেকে চুরি যাওয়া দশটি গরু বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির হাওলাদার জানান, গত ১৬ অক্টোবর মঙ্গলবার রাতে চর বোথলা ও বোথলা গ্রামের কৃষক মো. সুলতান মোল্লা চারটি, কাশেদ সিকদারের তিনটি ও মোশারেফের তিনটিসহ ১০টি গরু চুরি হয়। এরপর চুরি যাওয়া গরুগুলো দুলাল দফাদারের নেতৃত্বে বৃহস্পতিবার শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। চেয়ারম্যান হুমায়ুন কবির ও দফাদার (গ্রাম পুলিশ) দুলাল জানান নলবুনিয়াবিস্তারিত পড়ুন
