ভান্ডারিয়ায় দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দূর্গা পূজা
ভান্ডারিয়ায় অশ্রুশিক্ত নয়নে অসুর দমনকারী দেবী দূর্গার বিসর্জনের মধ্য দিয়ে শুক্রবার শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের ৬দিন ব্যাপি বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। ৬ দিন ব্যাপি এই অনুষ্ঠানের বুধবার মহা অষ্টমী (বড়) পূজার দিনে সকাল ১০ টায় মন্ত্র পাঠের মাধ্যমে কয়েকশত নারী-পুরুষ, পুষ্প হাতে করো জোড়ো ভক্তরা মায়ের পায়ে অঞ্জলী প্রদান করা শেষে বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং ঐতিহ্যবাহী ভান্ডারিয়ার গর্বিত সন্তার নানীর আদরের “আনার” জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে এক বিশেষ প্রার্থণা করেন স্থানীয় ও দুরদুরান্ত থেকে আগত বিভিন্ন বয়সী প্রায় হাজারো নারী-পুরুষ ভক্তরা। পরে উপস্থিত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করেন আয়োজকবৃন্দ।
Please follow and like us:
« দূর্গোৎসব উপলক্ষে ফ্রি চিকিৎসা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে গাছ চাপায় শ্রমিকের মৃত্যু »
