ভান্ডারিয়া থেকে চুরি যাওয়া গরু শরণখোলা থেকে উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারিবুনিয়া (বোথলা) গ্রাম থেকে চুরি যাওয়া দশটি গরু বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির হাওলাদার জানান, গত ১৬ অক্টোবর মঙ্গলবার রাতে চর বোথলা ও বোথলা গ্রামের কৃষক মো. সুলতান মোল্লা চারটি, কাশেদ সিকদারের তিনটি ও মোশারেফের তিনটিসহ ১০টি গরু চুরি হয়। এরপর চুরি যাওয়া গরুগুলো দুলাল দফাদারের নেতৃত্বে বৃহস্পতিবার শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়।
চেয়ারম্যান হুমায়ুন কবির ও দফাদার (গ্রাম পুলিশ) দুলাল জানান নলবুনিয়া গ্রামের আকাবুল বোথলা এলাকার একটি চক্রের সহযোগিতায় চুরি করে। তবে আকাবুলকে আটক করা সম্ভব হয়নি।
Please follow and like us:
« সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান …. শেখ এ্যানী রহমান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলা সড়ক দুর্ঘটনায় মিলন চেয়ারম্যান আহত »
