ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষা কার্যক্রম উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা
ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষা কার্যক্রম উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের (টঝঅওউ) অর্থায়নে ও ওয়াল্ডফিস, ইকোফিস বাংলাদেশ প্রকল্প ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে মৎস্যজীবীদের অংশগ্রহনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ শেখ, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ইকোফিস প্রকল্পের রিসার্স এসোসিয়েট সানজিদা হক প্রমুখ।
ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পরে উভয় দলের খেলোয়ারদের মেডেল ও পুরষ্কার প্রদান হয়।
Please follow and like us:
« শরণখোলায় পূজা মন্ডপ পরিদর্শনে বদিউজ্জামান সোহাগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বেকার, বেকারত্ব ও মধ্যবিত্ত : একটি পর্যালোচনা »
