প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইউএনও’র অফিসিয়াল নাম্বার ক্লোন করে চাঁদা দাবী

স্বরূপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ এর মোবাইল ফোন নাম্বার ক্লোন করে জনপ্রতিনিধিসহ  ইউপি সচিবদের কাছে চাঁদা দাবী করছে একটি চক্র।

বুধবার সকাল থেকে ওই চক্রটি নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল নম্বর ক্লোন করে উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ ইউপি সচিবদের কাছে চাঁদা দাবী করে। পরে ওই সব জনপ্রতিনিধিসহ ইউপি সচিবরা বিষয়টি সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন। বিভিন্ন জায়গা থেকে ফোন পাওয়ার পর ওই দিন সকালেই বিষয়টির ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান। ইউএনও আবু সাঈদ বলেন, বুধবার সকাল থেকে জালিয়াত চক্ররা তার অফিসিয়াল নাম্বার ক্লোন করে চেয়ারম্যানসহ সচিবদের কাছে ফোন করে টাকা চাচ্ছেন। পরে সাথে সাথেই ওইসব সচিবরা তার (আমার) কাছে ঘটনাটি অবগত করেন।

স্বরূপকাঠি সদর ইউনিয়ন পরিষদের সচিব অলি আহম্মেদ বলেন, বুধবার সকালে হঠাৎ স্যারের নাম্বার থেকে তার ফোনে একটা কল আসে। কল রিসিভ করলেই ফোনের ও প্রান্ত থেকে চলতি দুর্গা পূজার খবর নিয়ে তার কাছে কিছু টাকা পয়সা চাওয়া হয়। তবে তার ফোনে আসা ওই কলের কন্ঠস্বর ইউএনও নয় বলে সচিব অলি আহম্মেদ জানান। সচিব অলি আরো জানান, শুধু তার ফোনেই নয়, তার পরিষদের চেয়ারম্যানসহ আরো কয়েকজন সচিবের নাম্বারে ওই চক্ররা ফোন করে টাকা চেয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial