প্রধান সূচি

স্বরূপকাঠিতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এমপি ও পৌর মেয়রের পৃথক মতবিনিময় সভা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে স্বরূপকাঠিতে হিন্দু ধর্মাবলম্ব^ীদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা করেছেন পিরোজপুর-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের এ.কে.এম.এ আউয়াল ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুটি ভেন্যুতে পৃথকভাবে তারা শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন। সভা শেষে তারা উপজেলার ৯৮টি পূজা মন্ডপে অনুদান প্রদান করেন।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মতবিনিময় করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বরূপকাঠির পৌর মেয়র জি এম গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, থানার অফিসার ইনচার্জ কে. এম. তারিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহমেদ, ইউপি চেয়ারমান এমকে সবুর তালুকদার, বিধান চন্দ্র মৈত্র প্রমুখ।

সংসদ সদস্য এ.কে.এম.এ আউয়াল বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে রেল লাইনসহ পদ্মা সেতু নির্মান করছেন যা সমাপ্তির পথে। এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

অপরদিকে, উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলার পুরাতন কোর্ট ভবন চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক।

রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, জেলা পূজা পরিষদের সম্পাদক বাবুল হালদার, ইউপি চেয়ারম্যান আল আমিন পারভেজ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial