প্রধান সূচি

নাজিরপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক ভিডিও কনফারেন্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও স্কাইপিংএ কানেকটিং হয়ে বক্তব্য প্রদান করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তার।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলার শাখারীকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান গাউস।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial