ইন্দুরকানীতে তথ্য অফিসের উদ্যোগে ব্রান্ডিং বিষয়ক ভিডিও কনফারেন্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও স্কাইপিংএ কানেকটিং হয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের সাথে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।
বক্তব্য রাখেন, ইন্দুরকানী সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক মো. সোহাগ উদ্দিন।
এছাড়া এদিন বিকেলে উক্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ৯ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌসী (মীম), দ্বিতীয় হয় ৯ম শ্রেণীর ছাত্রী তাসকিয়া ফারিজা এবং তৃতীয় হয় একই শ্রেণীর অথৈ শিকদার আচল।
অনুষ্ঠানে সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
