প্রধান সূচি

জাতীয় পর্যায়ে রবীন্দ্র সঙ্গীতে অর্থী দ্বিতীয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত কেন্দ্রীয় শিশু কিশোর মিলনায়তনে সম্প্রতি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বঙ্গবন্ধু শিশু কিশোর পদক ২০১৮ অনুষ্ঠিত হয়।

এতে পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব কুমার হালদার ও বিথী রানী হালদারের বড় মেয়ে খুলনা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী উদিতা হালদার অর্থী জাতীয় পর্যায়ে রবীন্দ্র সঙ্গীতে দ্বিতীয় হয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০১৮ লাভ করেছে।

শনিবার অর্থী তার মাধ্যমিক সহপাঠিদের সাথে ভান্ডারিয়া বন্দর স্কুল ক্যাম্পাসে এক অনুভূতি প্রকাশ করে জানান, যদি স্থানীয়ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুকূল পরিবেশ থাকতো তা হলে হয়ত প্রথম হতে পারতাম। তবে সামনের দিনগুলোতে সঙ্গীতের মধ্য দিয়ে দেশে সেবামূলক কাজে অংশিদার হওয়ার জন্য সকলের আশীর্বাদ প্রার্থণা করেন অর্থী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial