স্বরূপকাঠীতে আ’লীগ নেত্রীর দোকান ঘর ভেঙ্গে দিয়েছে প্রশাসন
স্বরূপকাঠীতে সরকারি খাস জমির উপরে মহিলা আওয়ামী লীগ নেত্রীর নির্মিত দুইটি টিনসেট স্টলঘর ভেঙ্গে দিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার সকালে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওছার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। উপজেলার জগৎপট্টি গ্রামে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মনির দখলে থাকা সরকারি জমির উপরে নির্মিত ওই টিনসেট স্টলঘর ভেঙ্গে ফেলা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন জানান, হাসিনা মনির ছেলে সরকারি জায়গার উপরে ওই টিনসেট স্টলঘর নির্মান করেছিলেন। নির্মিত স্টলঘরের জমি সরকারি ১নং খতিয়ানের জমি। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দোকানঘর ভেঙ্গে সরকারি জমি মুক্ত করা হয়েছে।
Please follow and like us:
« জাপা নেতা মোস্তফা’র সোলাদানার গণসংযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত-১ : আহত-৩ »
