পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পারম-শ্রদ্ধায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। সোমবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে এবং রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর সহযোগিতায় একটি র্যালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়।
পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ঝুমুর বালা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি হারুন অর রশিদ, রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) প্রবীণ কার্যক্রমের আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান।
Please follow and like us:
« মাঠ কাঁপিয়ে চলছেন মহিউদ্দিন মহারাজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাপা নেতা মোস্তফা’র সোলাদানার গণসংযোগ »
