কন্ঠ রিপোর্ট :
মাঠ কাঁপিয়ে চলছেন মহিউদ্দিন মহারাজ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক গণ সংযোগসহ জনসভা ও সমাবেশ করে চলছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মহিউদ্দিন মহারাজ বর্তমানে নির্বাচনী মাঠ কাঁপিয়ে চলছেন। গত এক সপ্তাহ ধরে তিনি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী, তুষখালী, দাউদখালী, টিকিকাটা ও বড়মাছুয়া ইউনিয়নে গণ সংযোগ এবং বিভিন্ন স্থানে জনসভা করেছেন।
এ সময় তিনি এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সাথে মতবিনিময় করে আওয়ামী লীগ সরকারের তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডে তথ্য তুলে ধরে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দানের জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।
মঠবাড়িয়া উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীসহ স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এলাকায় ব্যাপক জনপ্রিয়। গত ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে বিপুল ভোটের ব্যবধানে দল মনোনীত প্রার্থী সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলমকে পরাজিত করে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে তিনি প্রতিটি ভোট কেন্দ্রে প্রথম হন। বর্তমানে মঠবাড়িয়া উপজেলাসহ জেলার প্রায় প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কাছেও তিনি জনপ্রিয় ব্যক্তি। এছাড়া একজন স্বজ্জন ও পরোপকারী ব্যক্তি হিসেবেও মহিউদ্দিন মহারাজের ব্যাপক খ্যাতি রয়েছে। বর্তমানে মঠবাড়িয়া উপজেলার ইউনিয়নের ইউনিয়নে গিয়ে তৃর্নমূল পর্যায়ের মানুষের সাথে কথা বলছেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এলাকাবাসী সুখ দুঃখের কথা শুনছেন। দ্বারে দ্বারে গিয়ে কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা বলছেন। নৌকা প্রতিকের জন্য ভোট চাচ্ছেন। আর এলাকাবাসীও চাচ্ছেন আগামী নির্বাচনে মহিউদ্দিন মহারাজের মত একজন নিষ্ঠাবান, পরোপকারী এবং এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহী মানুষ যেন এমপি হন।
শনিবার দিনভর মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের বড়মাছুয়া বাজারে ব্যাপক গণ সংযোগ শেষে বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন মহারাজ।
স্থানীয় নিজামিয়া বাজার প্রাঙ্গনে বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আজিম উল হক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফজলুল হক মনি, ক্রীড়া সম্পাদক নাজমুল আলম টুকু, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জোমাদ্দার, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ তালুকদার, মঠবাড়ীয়া সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মৃধা, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, আবুল কালাম মোল্লা, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ বলেন, দেশ আজ আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আমাদের দক্ষিণাঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে বর্তমান শেখ হাসিনার সরকারের বদৌলতে। এর আগে দক্ষিণাঞ্চলবাসী ছিল অবহেলিত। আওয়ামী লীগ সরকার আসার পর পদ্মা সেতু হচ্ছে, পায়রা বন্দর, সেনানিবাস হচ্ছে। এলাকায় ব্যাপক রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, সাইক্লোন সেল্টার নির্মানসহ ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। আর এ উন্নয়নকে আরো বেগবান করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও রাষ্ট্র পরিচালনায় আনতে হবে। আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। কেননা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য বদলে যাবে। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তাকে নৌকায় ভোটদানের জন্য আহ্বান জানান।
মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ তালুকদার জানান, দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ এলাকার লোকজনের কাছে জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। তিনি সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন। আগামী নির্বাচনে এলাকার মানুষেরও দাবী তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।
এদিকে, আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয়ে মো. মহিউদ্দিন মহারাজ বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করছি। আগামীতেও কাজ করে যাবো। আগামী নির্বাচনে পিরোজপুর-৩ আসনে এমপি প্রার্থী হিসেবে দলের কাছে মনোনয়ন চাইবো। দল যদি মনোনয়ন দেয় তাহলে নির্বাচন করে জনগণের রায় নিয়ে এ আসনি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো বলে আশাবাদী। তবে দল যাকেই মনোনয়ন দিবে একজন দলের কর্মী হিসেবে জননেত্রী প্রদানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে দলের সিন্ধান্ত মেনে নিয়ে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করবো।
