প্রধান সূচি

দাওয়ায়ে হাদীস সনদের মাষ্টার্সের মান সংসদে পাশ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে শুকরিয়া সমাবেশ

কওমী মাদ্রাসার দাওয়ায়ে হাদীস সনদের মাষ্টার্সের মান সংসদে পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে শুকরিয়া সমাবেশ করেছে কওমী মাদ্রাসার শিক্ষকদের সংগঠন বেফাক।
আজ রবিবার বিকেলে স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত সমাবশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
বেফাক পিরোজপুর সভাপতি আল্লামা রফিক আহম্মেদ মুহাল্লী’র সভাপতিত্বে অনুষ্ঠিত শুকরিয়া সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, স্বরূপকাঠী পৌরসভার মেয়র জি এম কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, নাজিরপুর বাঁশবাড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. নুরুল হক, ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. সরাফত আলী, পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, বেফাক বরিশাল বিভাগীয় সহ-সভাপতি মাওলানা নুরুর রহমান প্রমুখ। সমাবেশ পারচালনা করেন বেফাক পিরোজপুর সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial