ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে রাষ্ট্রপতির কাছে বাগেরহাট বিএমএসএফ’র স্মারকলিপি
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বাগেরহাট জেলা কমিটি।
রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র বাগেরহাট জেলা কমিটির সভাপতি এডভোকেট মো. শাহ্ আলম টুকু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ-সভাপতি আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. ইয়ামিন আলী, জেলা কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি হেদায়েত হোসেন লিটন, বিএমএসএফ’র জেলা কমিটির সদস্য আল-আমিন খান সুমন, মনজুরুল ইসলাম, মোল্লা আ. রব, সাংবাদিক সবুর রানাসহ বাগেরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় বাগেরহাট টুয়েন্টি ফোরের বর্ষপুর্তি অনুষ্ঠান »
