ইন্দুরকানীতে স্বেচ্ছাশ্রমে পুল সংস্কার
ইন্দুরকানীতে ভেঙ্গে যাওয়া একটি পুল স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে এলাকাবাসী। জানা গেছে, উপজেলার পত্তাশী ইউনিয়নের ঘোষেরহাট-খেজুরতলা-পত্তাশী সড়কের খেজুরতলা বাজার সংলগ্ন পুলটি দীর্ঘ এক যুগ ধরে সংস্কার না করায় বেহাল দশায় পরিনত হয়। সরকারিভাবে পুলটি সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে ওই সড়কে চলাচলে বিঘœ সৃষ্টি হয়। অবশেষে এলাকাবাসী উদ্যোগ নিয়ে পুলটি সংস্কার করেন।
শনিবার পুলটির সংস্কার কাজ শেষ হওয়ায় সাধারণ যানবাহন চলাচল শুরু করেছে। এই সড়ক দিয়ে পত্তাশী বাজার হয়ে মোড়েলগঞ্জ উপজেলার সাথে যোগাযোগ করতে সুবিধা হয়েছে। সংস্কার হওয়া পুলটি পরিদর্শন করেন পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, সমাজসেবক শাহজাহান খান প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) এডভোকেট সুধাংশু শেখর হালদারের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত »
