প্রধান সূচি

পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক কাউখালীর হাবিবুল্লাহ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে জেলা বাছাই প্রতিযোগিতায় কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৮নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহ ফকির পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহা. ফজলে রহমান স্বাক্ষরিত এক পত্রে এ ফলাফল ঘোষণা করা হয়। মোঃ হাবিবুল্লাহ ফকির বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

হাবিবুল্লাহ ফকির জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত রায়, জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশন কাউখালী উপজেলা শাখার সভাপতি লিটন কৃষ্ণ কর, সাধারণ সম্পাদক আল মামুন খান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial