পিরোজপুরে ওমেরা এলপি গ্যাসের প্রতিনিধি সম্মেলন
‘সকলের সাথে সাফল্যের পথে’ এই স্লোগান নিয়ে পিরোজপুরে ওমেরা এলপি গ্যাসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের কুটুম বাড়ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে প্রতিষ্ঠানে সহকারী মাহাব্যবস্থাপক মোঃ আরিফুল হক মারুফ।
মেসার্স সিনান ট্রেডার্সের স্বত্যাধিকারী মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের বরিশাল বিভাগীয় প্রতিনিধি মোঃ আজম, বিক্রয় প্রতিনিধি মোঃ মামুন, পিরোজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, উপকারভোগী প্রতিষ্ঠান হোটেল রোজ গার্ডেনের সত্যাধিকারী কাজী মাহাবুব হোসেন, খুচরা বিক্রেতা সারা ইলেকট্রনিক্স এর সত্যাধিকারী মোঃ ইব্রাহীম, মেহেদী এন্টারপ্রাইজের সত্যাধীকারী মোঃ বাবুর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এস. এম. জি. নেওয়াজ।
পরে পিরোজপুর ও খুলনার শিল্পীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।
